ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ওয়াশিংটনের একটি হোটেলে বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত ও আরো চার জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

টুইটা’র বার্তায় ডিসি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হন এবং পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।

ওই টুইটার বার্তায় বলা হয়, ‘হোটেল ডেজ ইন’ এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্ত বয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে।’

সেখানে হামলার শিকার আরেক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।

ওয়াশিংটন পুলিশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

ওয়াশিংটনের পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে স্থানীয় সময় রাত টার দিকে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে।

পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, তারা অতীতে এ হোটেলের ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা মাদক কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ পাই এবং তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করি।’

তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২