ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী

নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫ নম্বর পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়িয়েছেন। ২৬ জানুয়ারি বিকেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় (মোটরসাইকেল) ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ঈসা আলম (আনারস) দলীয় প্রার্থী আলহাজ ডা. মো. নজরুল ইসলামকে (নৌকা) সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এরআগে ২১ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ান ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীর মধ্যস্থতায় এ উপলক্ষে যমুনা সার কারখানা ভিআইপি লাউঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

দলীয় সূত্র জানায়, আদালতের নির্দেশে দীর্ঘ ১০ বছর পর আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে পিংনা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. নজরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী আরো তিনজন বিদ্রোহী প্রার্থী হন। তারা সবাই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়াও নৌকার প্রার্থীর বিজয়ে কোনো বাধা রইলো না। পরে তারা একত্রে পিংনা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত নৌকার পক্ষে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী জানান, বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তাদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নৌকা প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের তিন বিদ্রোহী

আপডেট সময় ০১:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২