ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ০৬ শতাংশ।

গতকাল সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ।

১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন। গতকাল ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ হাজার ২২২ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮৯ জন। শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৮ দশমিক ৮৫ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় ০৮:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২