ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেশে একদিনে শনাক্ত রোগী ৪ হাজার ৩৭৮ জন, মৃত্যু ৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৬৩ শতাংশ।

গতকাল সংক্রমণের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ।

১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। গতকাল ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩৫৯ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৯ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১৪ দশমিক ২০ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৫১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশে একদিনে শনাক্ত রোগী ৪ হাজার ৩৭৮ জন, মৃত্যু ৬

আপডেট সময় ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২