ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সদ্য সমাপ্ত বছরের শেষ ছয় মাসে ফুটবল মাঠে বেশ ব্যস্ত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন বছরেও শুরু থেকেই আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়ার কথা ছিল খেলোয়াড়দের। চলতি মাসেই ইন্দোনেশিয়ায় জামাল ভূঁইয়া-তপুদের খেলার কথা ছিল। তবে সেই সফরটি বাতিল হয়েছে।

১৩ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। এই ম্যাচটি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন বছরের প্রথম দিনেই বাফুফে জানিয়েছিল, বিদেশের মাটি থেকে আন্তর্জাতিক ফুটবলে খেলা শুরু করবে বাংলাদেশ। সূচি অনুসারে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচ খেলার কথা ছিল।

এ বছরই জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিয়েছে বাফুফে। নতুন কোচের অধীনে জাতীয় দলের খেলার অপেক্ষা আপাতত বাড়ল।

এর আগে ২০২১ সালের মার্চে নেপালের কাঠমান্ডু থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করেছিল জাতীয় ফুটবল দল। এই বছর মিশনটা শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার বালি থেকে।

গত বছর বাংলাদেশ ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার সবগুলোও ছিল বিদেশের মাটিতে। বাফুফে এবার ঘরের মাঠে ম্যাচ খেলার চেষ্টা করে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল।

শেষ পর্যন্ত বাংলাদেশ বাইরে গিয়েই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রীতি ম্যাচ দুটোর জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে ১৫ বার ১৬ জানুয়ারির মধ্যে ঢাকায় আসবেন।

গত বছর জাতীয় দল ১৬ ম্যাচ খেলে জিতেছিল মাত্র তিনটি ম্যাচ। শ্রীলংকা, মালদ্বীপ ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। ড্র করেছিল ৫ ম্যাচ। হেরেছিল বাকি ৮ ম্যাচেই।সূত্র:ডেইলি-বাংলাদেশ-ডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

আপডেট সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২