ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, সংক্রমণের হার ১২ দশমিক ০৩ শতাংশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩৫ শতাংশ। আগের দিনে সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনায় ১২ জন মারা গেছে। এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন। গতকাল ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৯১৬ জন।

দেশে এ পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ১৩ দশমিক ২৭ শতাংশ। আজ ঢাকা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে।

আজ ঢাকা বিভাগে ৮ জন ও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ৪ জন মারা গেছে। তবে রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ৩০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু, সংক্রমণের হার ১২ দশমিক ০৩ শতাংশ

আপডেট সময় ০৫:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২