ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার ৫ নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র ১২ জানুয়ারি উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত পাঁচ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পিয়ংইয়ং একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে-তারা এমন কথা জানানোর এক দিন পর ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা আরোপ করলো। খবর এএফপি’র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা এ পাঁচ ব্যক্তি (উত্তর কোরিয়ার) গণ ধ্বংসাত্মক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কর্মসূচির আওতায় অস্ত্র তৈরির জন্য মালামাল সংগ্রহের দায়িত্বে ছিলেন।

এক বিবৃতিতে আন্ডার সেক্রেটারি অব দি ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিয়ান নেলসন বলেন, ‘আজকের পদক্ষেপ (উত্তর কোরিয়ার) গণ ধ্বংসাত্মক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় বিভিন্ন অস্ত্র তৈরি ঠেকানোর যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ।’

নেলসন আরো বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আবারো প্রমাণ করে যে কূটনীতি ও পরমাণু নিরস্ত্রিকরণের আন্তর্জাতিক মহলের আহ্বান জানানো সত্ত্বেও পিয়ংইয়ং নিষিদ্ধ কর্মসূচি এগিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে।’

১২ জানুয়ারি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির নেতা কিম জং উন সরাসরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরমাণু ক্ষমতাধর এ দেশের এটি ছিল এ ধরনের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার ৫ নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২