ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, আরও ২৯১৬ জন আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ২ হাজার ৯১৬ জন। সংক্রমণ হার বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ। গতকাল সংক্রমণ হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনায় ৪ জন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জন। আগের দিনে ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৪৬ শতাংশ।

আজ ঢাকা বিভাগে করোনায় ৩ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, আরও ২৯১৬ জন আক্রান্ত

আপডেট সময় ০৭:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২