ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে করোনায় নতুন সংক্রমিত হয়েছে ২৪৫৮ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। সংক্রমণের হার বেড়েছে দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত দুইজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৮ জন। গতকাল ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ২৩১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯২০ জন। শনাক্তের হার ৯ দশমিক ৪৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে করোনায় নতুন সংক্রমিত হয়েছে ২৪৫৮ জন

আপডেট সময় ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২