ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত ২ হাজার ২৩১ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। সংক্রমনের হার বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। গতকাল ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় একজন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত ২ হাজার ২৩১ জন

আপডেট সময় ০৮:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২