ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি -ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বলেছেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে। সেটির ব্যবস্থা করা হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

৮ জানুয়ারি রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত বছরে করোনা মহামারীর কারণে দেশের শিক্ষার্থীদের শিক্ষায় ঘাটতি হয়েছে। গত বছর খুবই কম সময়ে শিক্ষার্থীরা ক্লাস করতে পেরেছে। শ্রেণিকক্ষে গিয়ে লেখাপড়া করার সুযোগ হয়নি। অনলাইনে বা টেলিভিশনে তারা ক্লাস করেছে। এই ঘাটতি পূরণে যেটা করা যায় তা হল শ্রেণিকক্ষে তাদের পাঠদান করানো। সেই ঘাটতি পূরণের জন্য আমরা নানা কার্যক্রম গ্রহণ করছি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা সংক্রামণ বাড়লে শিক্ষা ব্যবস্থার ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সামনের দিনগুলোতে নতুন কারিকুলাম শুধু পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষাকার্যক্রম হবে না, শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, আধুনিক প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২