ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

নিহতরা হচ্ছেন- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)।

৭ জানুয়ারি সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দু’জন নিহত হয়। এতে আহত হয় আরো অন্তত ছয়জন।

পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান।

হাসপাতালে আহত আরো পাঁচজনের চিকিৎসা চলছে। তারা হচ্ছেন-সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)।

দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

আপডেট সময় ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২