ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউপি নির্বাচনে দেবর-ভাবির লড়াই

মাহমুদা চৌধুরী ও তাজুল ইসলাম চৌধুরী

মাহমুদা চৌধুরী ও তাজুল ইসলাম চৌধুরী

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেবর ও ভাবি লড়াই করছেন। মোছা. মাহমুদা চৌধুরী আওয়ামী লীগ মনোনীত ও তাঁর দেবর তাজুল ইসলাম চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

পঞ্চম ধাপে নির্বাচন তফসিল ঘোষণার পরই মনোনয়নপত্র দাখিল করে প্রতীক বরাদ্দ পেয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন তারা। পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট বাজার গুলোতে।

মাহমুদা চৌধুরী নৌকা প্রতীক ও তার দেবর ঘোড়া প্রতীক নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম মহল্লায় গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

তাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হাতিভাঙ্গা ইউনিয়ন শাখার আহ্বায়ক। তার বড় ভাই মরহুম দৌলত হোসেন চৌধুরীর স্ত্রী মোছা. মাহমুদা চৌধুরী হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি।

সাধারণ ভোটাররা জানান, আপন দেবর ও ভাবি প্রার্থী হওয়ায় আমরা বিপাকিই পড়েছি। দুজন কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই আমরাও দ্বিধাদ্বন্দ্বে আছি। শেষ মুহূর্তে উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী দেখেই ভোট দিবেন তারা।

মাহমুদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। দেবর প্রার্থী হলেও তাকে পরাজিত করে জয় ছিনিয়ে আনার ব্যাপারে আশাবাদী আমি।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন গণতান্ত্রিক বিষয় তাই সবারই অধিকার রয়েছে। সে মতে আমিও একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশা করি ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ী হবো।

হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নসহ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউপি নির্বাচনে দেবর-ভাবির লড়াই

আপডেট সময় ০৬:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১