ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৭

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৯৭ জন। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৮ ডিসেম্বর এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমেছে দশমিক ০৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ, আর আজ তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১০ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯৭ জন। গতকাল ১৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৭৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২০ জন। শনাক্তের হার ২ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই ছিল হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে এক জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৭

আপডেট সময় ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১