ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাজ্যের প্রাত্যহিক হিসেবে করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ রেকর্ড হলো। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ২৩ ডিসেম্বর নতুন রেকর্ডের কথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১৯,৭৮৯ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথম বারের মতো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়ার এক দিন পর এ রেকর্ড সৃষ্টি হলো। ওই দিন আক্রান্ত রোগির সংখ্যা ছিল ১০৬,১২২ জন।

ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৪৭,৭২০ জনে দাঁড়িয়েছে।

জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৬ ডিসেম্বর সপ্তাহান্তে যুক্তরাজ্যের বিভিন্ন পরিবারের প্রায় ১৪ লাখ মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়। ২০২০ সালের গোড়ার দিকে ছড়িয়ে পড়া এ মহামারি চলাকালীন সময়ে এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডনের হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের ঢেউয়ের তুলনায় তা অনেক কম।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভেদ বলেন, তা সত্ত্বেও এ ক্ষেত্রে কিছু আশার বানী রয়েছে। আর তা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগির হাসপাতালে ভর্তির হার কম। ব্রিটেনের দু’টি গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১