ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ

দেওয়ানগঞ্জের ৫ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ২৫৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২০ ডিসেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৬১ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুকাইবাড়ী ইউপিতে দলীয় প্রার্থী সেলিম খান ও স্বতন্ত্র প্রার্থী মোজ্জাফ্ফর আলী, মনোনয়নপত্র জমা দেন। ১৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী সেলিম খান একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা করা হয়েছে। তবে নির্বাচন তফসীল অনুয়ায়ী ভোট শেষে অন্যন্য বিজয়ী প্রার্থীদের সঙ্গে তার গেজেট প্রকাশ করা হবে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের ৫ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আপডেট সময় ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১