ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুর উদীচীর বিজয়ের ৫০ বছর উদযাপন

জামালপুর উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধি: ২০২১ সাল ছিল মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বছর। ডিসেম্বরে বাংলাদেশ উদযাপন করলো সুবর্ণজয়ন্তীর উৎসব। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদ মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছিল ।

১৭ ডিসেম্বর জামালপুর উদীচী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করলো মাসব্যাপি অনুষ্ঠানমালার। সন্ধ্যায় উদীচী জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল জেলা কমিটির সকল সদস্যকে নিয়ে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও রণেশ দাসগুপ্ত বিদ্যায়তনের শিল্পীরা। নৃত্য পরিবেশন করে উদীচীর নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন উদীচী শিল্পীগোষ্ঠী, জামালপুর জেলা সংসদের সহসাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ ও মানষী গোস্বামী। একক গণসংগীত পরিবেশন করে বিশিষ্ঠ গণগংগীত শিল্পী রিপন ঘোষ। এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করে রোদেলা সিনহা সাহা, পায়েল দে ও মাহতাসিম ইমাম অথৈ।

এছাড়া মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় উদীচী কার্যালয় এবং ১৪ ডিসেম্বর শহরের বকুলতলা থেকে আলোর মিছিল করে দয়াময়ী মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সমাপ্ত করে।

১৬ ডিসেম্বর (বিজয় দিবসে) ভ্রাম্যমাণ গণসংগীতের আয়োজন করে উদীচী জামালপুর। ভ্রাম্যমাণ গাড়িটি জামালপুর শহরের বিভিন্ন স্থানে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।

মাসব্যাপী অনুষ্ঠান সম্পর্কে জামালপুর উদীচীর সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা বলেন, আমাদের আরও কর্মসূচি ছিল কিন্তু করোনাসহ বিভিন্ন কারণে আমরা কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছি।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুর উদীচীর বিজয়ের ৫০ বছর উদযাপন

আপডেট সময় ০২:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১