ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নৌকার প্রচারণা অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নৌকার প্রচারণা অফিস। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নৌকা প্রচারণার অফিসে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে নৌকার মার্কা ও তাদের সমর্থিত এক ব্যবসায়ীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ১৪ নভেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের রাইদের পাড়া গ্রামের আখের আলী মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নৌকা প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (স্বপন) বলেন, কর্মী সমর্থকরা প্রচারণা শেষে অফিস বন্ধ করে বাড়ি চলে যায়। সেই সুযোগে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন স্বপন।

তিনি আরও বলেন, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিয়ে কিছু বখাটে ও নেশাগ্রস্ত লোকরা বাহিনী সৃষ্টি করে নৌকা প্রতীকের সমর্থকদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এএসআই আনছার আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। অভিযোগ দিলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে নৌকার প্রচারণা অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আপডেট সময় ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১