ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১৪ ডিসেম্বর। আমজাদ হোসেনের নিজ জেলা জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে তার মৃত্যুবার্ষিকী।

১৪ ডিসেম্বর দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের আয়োজনে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

মৌন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, কবি আলী জহির, সাযযাদ আনসারী প্রমুখ।

পরে আমজাদ হোসেনের কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্ম গ্রহণ করেন আমজাদ হোসেন এবং ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরে জামালপুরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

চলচ্চিত্রকার আমজাদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১