ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আলালের প্রতিকৃতি পুড়িয়েছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। ১৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে এসব কর্মসূচি পালিত হয়।

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি ও এস এম মেহেদী হাসান, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও শহর ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মেহেদী হাসান রিমন প্রমুখ।

বক্তারা বিএনপিনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন শেষে মোয়াজ্জেম হোসেন আলালের প্রতিকৃতি পোড়ায় নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১