ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ ডিসেম্বর ৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দেন তারা হলেন : সাধুরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

মেরুরচর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র জমা দেন। একই সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগারচর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী মো. হোসেন আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিলাখিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে আলোচিত চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেহজাবিন বিনতে হাসিব অরিন একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান লাকপতি মনোনয়নপত্র জমা দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা

আপডেট সময় ০৮:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১