ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। ৪ ডিসেম্বর রাতে গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকায় উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন পেয়েছেন ১ নম্বর ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়ন সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৪ নম্বর হাতীভাঙ্গা ইউনিয়ন মহিলালীগের সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, ৬ নম্বর চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৭ নম্বর চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম খাঁন এবং ৮ নম্বর দেওয়ানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুজ্জামান খাঁন।

উপজেলার পাররামরামপুর, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনীয় তফসীল ঘোষণা না হওয়ার কারণে ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ০৫:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১