ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বর জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৫ জন। গতকাল ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬১ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল ১ দশমিক ০৮ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকালও ৩ জন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৮৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

আজ ঢাকা বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে

আপডেট সময় ০৮:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১