ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুর উদয়ন ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নিখিল শেখ সভাপতি মেহেদী নাঈম সম্পাদক নির্বাচিত

উদয়ন ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির ৪র্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে অতিথি ও ক্লাবের সদস্যবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদয়ন ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর রাতে জামালপুর পৌরসভাধীন বামুনপাড়া গ্রামে ক্লাবের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে মো. নিখিল শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান নাঈম নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- জুলকার নাইন রিমন যুগ্ম সাধারণ সম্পাদক, রকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম শান্ত কোষাধ্যক্ষ, মো. সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক, সজিব আহমেদ আকাশ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং হাসান মাহমুদ রতন কার্যকরী সদস্য।

উদয়ন ক্লাবের বার্ষিক নির্বাচনের পর অতিথিদের সাথে ক্লাবের সদস্যবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নির্বাচনে মোট ২২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাত ১০টায় ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের বিজিত প্রার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টি মুখ করান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মিলন, সাব্বির হোসেন সবুজ, সিমান্ত ইসলাম, মো. সারৌয়ার হোসেন শান্ত।

সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন হবিবুর রহমান, মো. আক্তার মিয়া, ফরহাদ হোসেন, নয়ন মিয়া, সবুজ মিয়া প্রমুখ। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি আব্দুল মজিদ খান।

জানা যায়, উদয়ন ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। দরিদ্র মানুষের সহায়তায় ক্লাবের সদস্যরা সামর্থ্যের সবটুকু নিয়ে এগিয়ে গেছে।

এলাকার মাদক, বাল্যবিয়ে ও জুয়াসহ সামাজিক অপরাধ নির্মূলে উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লাবের ২৬ তরুণ সদস্য সামাজিক বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে থাকে। বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে এ জন্য নিয়মিত অভিভাবক ও শিক্ষকদের সাথে যোগাযোগ করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জামালপুর উদয়ন ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নিখিল শেখ সভাপতি মেহেদী নাঈম সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ০৭:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১