ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ ৫ জানুয়ারি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন ৯০তম সভায় দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

এর মধ্যে উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, হাতীভাঙ্গা, চিকাজানি, চুকাই বাড়ী ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

তফসিল সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। ভোট গ্রহণ ৫ জানুয়ারি।

নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে ৬ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ ৫ জানুয়ারি

আপডেট সময় ০৭:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১