ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ী।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫ গ্রাম হেরোইনসহ বুলবুল মিয়া ভুলু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ সদস্যরা।

২৫ নভেম্বর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার পিংনা ইউনিয়নের মো. মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, আটক হওয়া আসামি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় এবং বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের মর্তুজা আলমের বিকাশের দোকানের সংলগ্ন রাস্তা থেকে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুলতানের নেতৃত্বে সহকারী পুলিশ উপ-পরিদর্শক আবু সামা ও মেহেদী মাসুদ এবং কনস্টেবল মনিরের সহযোগিতায় তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে ২৫ নভেম্বর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৭:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১