ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে গারোদের অতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

গারোদের অতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের সীমান্তবর্তী তিনটি উপজেলায় বসবাসকারি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গারো সম্প্রদায়ের অতিহ্যবাহী নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এদিন ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লী গির্জা চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।

সকাল নয়টায় থক্কা অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিপুল ডেভিট দাস সিএসসি। উৎসবে ক্রুশচত্বরে বাণী পাঠ, ধর্মীয় প্রধান খামালকে কুতুব পড়ানো, থক্কা প্রদান, পবিত্র খ্রীষ্টযাগ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, একসময় গারোরা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রীষ্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করেন।

তারা আরো জানান, জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ১৯৮৫ সাল থেকে গারোদের ১২টি গোত্রের লোকজন ওয়ানগালা উৎসব পালন করছে।

ওয়ানগালা উৎসব উপলক্ষে ধর্মপল্লীর পাশে বসে মেলা। ছবি: বাংলারচিঠিডটকম

এদিকে ওয়ানগালা উৎসব উপলক্ষে ধর্মপল্লীর পাশে বসেছিল জমজমাট মেলা। মেলায় গারোদের ঐতিহ্যবাহী পোষাকসহ শিশুদের নানা রকমের খেলনা বিক্রি করা হয়।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে গারোদের অতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১