ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব

ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। ছবি: সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: এসএম ফাউন্ডেশনের আয়োজনে এবং ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় জামালপুরে হয়ে গেল বৃক্ষ বিতরণ উৎসব-২০২১।

২০ নভেম্বর জামালপুর পৌরসভার হযরত শাহ্জামাল (রহ.) স্কুল এন্ড কলেজে বেলা ১১টায় বৃক্ষ বিতরণ উৎসবে এসএম ফাউন্ডেশন, জামালপুরের সমন্নয়কারী এসকে সাদী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।

এছাড়াও বক্তব্য রাখেন- সনাক, জামালপুরের সভাপতি অজয় পাল, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, ‘প্রকৃতি ও মানুষ’ এর সমন্নয়ক সুমন মাহমুদ প্রমুখ।

বৃক্ষ বিতরণ উৎসব সম্পর্কে এসএম ফাউন্ডেশনের সমন্নয়কারী এসকে সাদী রাসেল বলেন, আমরা গত ১০ বছর যাবৎ জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব করে আসছি। প্রতি বছর বর্ষাকালে আমরা উৎসবটি করে থাকি এবার করোনার কারণে সংক্ষিপ্ত আকারে অনেক পরে এসে করতে হলো। আমরা কোন বছরই উৎসবটি বাদ দিতে চাইনা। আমরা আগামী বছর আরও বড় পরিসরে উৎসবটি করতে পারবো বলে আশা রাখি।

আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১