ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রেমিকা কারাগারে!

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয়ার অপরাধে প্রেমিকা (২২) কে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ১৪ নভেম্বর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম গ্রামের প্রেমিক সামিনুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই প্রেমিক সামিনুরের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ১৫ নভেম্বর সকালে ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে সামিনুর ইসলামের সাথে ২০১৬ সাল থেকে প্রেমের সর্ম্পক হয় তাদের দু-জনের। হঠাৎ প্রেমিক সামিনুর ইসলাম চাকরি নিয়ে প্রেমিকার সাথে যোগাযোগ বন্ধ করলে ১৩ নভেম্বর প্রেমিকের বাড়িতে খোঁজ নিতে আসেন প্রেমিকা। প্রেমিককে না পেয়ে তার বাড়িতেই অবস্থান নেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয় সামিনুর ইসলামের পরিবারের সদস্যরা। একর্পযায়ে ওই নারীকে বাড়ি থেকে জোরপূর্বক বের করতে ব্যার্থ হলে ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ওই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে ১৫ নভেম্বর সকালে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। ওই নারী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বানিয়াজান উত্তর পাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে বলে মামলায় উল্লেখ্য রয়েছে।

প্রেমিকার বাড়িতে অবস্থানের সময় ওই নারী সাংবাদিকদের বলেন, ২০১৬ সাল থেকে সামিনুর ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে সামিনুর ইসলাম। বেশ কিছুদিন ধরে যোগাযোগ বন্ধ করলে তার বাড়িতে খোঁজ নিতে আসি। বাড়িতে আসার পর পরই তারা তাকে মারধর করে বলে জানান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর রকিবুল হক জানান, ছেলের বাড়িতে এসে মেয়েটি অবস্থান নেয় এবং ভাংচুর করে। পুলিশে খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে সামিনুর ইসলামের ভাই থানায় মামলা দিলে ওই নারীকে জেলহাজতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রেমিকা কারাগারে!

আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১