ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৪৬ জন

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় ১৪ নভেম্বর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় মোট ৪৬ জন পরীক্ষাথী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৫টি কেন্দ্র ও ৪টি ভেন্যুতে ৪ হাজার ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। আজকের প্রথমদিনের পরীক্ষায় ২ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন ছিলেন অনুপস্থিত।

এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সূত্র জানায়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজকের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০ জন, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে আজকের ২৪৮ জনের মধ্যে অনুপস্থিত ৪ জন পরীক্ষার্থী, গৌড়দ্বার বিএল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আজকের ২৩৭ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন, চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে আজকের পরীক্ষার্থী ছিল ২২৪ জন (কোন অনুপস্থিত নেই) ও নকলা শাহরিয়া ফাযিল মাদরাসায় কুরআন মাজীদ ও পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৬৪১ জনের মধ্যে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জানান, নকলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের এসএসসি ও সমামানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

এদিকে, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৪৬ জন

আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১