ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৩ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৩ জন।

গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ৬ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ১ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ০৩ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ১৪ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৯ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২২৩ জন। গতকাল ১৩ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫১ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৮ জন। শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। গতকাল ২ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৩ জন

আপডেট সময় ০৭:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১