ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৫ জন।

গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ১৩ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৩১ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৭ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৩৫ জন। গতকাল ১৭ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। গতকাল কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

আপডেট সময় ০৭:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১