ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নারিকেলীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম ।। জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। ৯ নভেম্বর ভোরে জামালপুর সদর উপজেলার নারিকেলী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৯ নভেম্বর ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) নিহত হন। নিহত আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে এবং নিহত অপর যাত্রী মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। এ সময় আহত হয় আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও দুই সিএনজি যাত্রী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

নারিকেলীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০১:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১