ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ইসলামপুরে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত তিনজন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুরের ইসলামপুর উপজেলায় মেজর খালেদ মোশাররফ সেতুর কাছে সভুকুড়া এলাকায় অবৈধভাবে বালু তোলার দায়ে খোকন (৩০), ওবাইদুল্লাহ (২২) ও রোকন মিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি মাহিন্দ্র ট্রাক জব্দ, ২টি ড্রেজার মেশিনের ৪৫টি পাইপ ধ্বংস করা হয়েছে।

৮ নভেম্বর সন্ধ্যায় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মেজর খালেদ মোশাররফ সেতুর কাছে সভুকুড়া এলাকায় নদী থেকে বালু তোলা বন্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান আকস্মিক অভিযান চালান।

এ সময় অবৈধভাবে বালু তোলার দায়ে দক্ষিণ ধর্মকুড়া গ্রামের জয়নাল শেখের ছেলে খোকন (৩০), নোয়ারপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে ওবাইদুল্লাহ (২২) ও গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আব্দুল করিমের ছেলে রোকন মিয়াকে (২০) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে রাতেই তাদের জেল হাজতে পাঠানো হয়।

এছাড়াও গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ বালু তোলায় ১৫টি সার্ভিস পাইপ এবং উত্তর সিরাজাবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ৩০টি সার্ভিস পাইপ ধ্বংস করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ইসলামপুরে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১