ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ভাড়া বৃদ্ধির পর পরিবহন চলাচল শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভাড়া বৃদ্ধির পর বাস-মিনিবাস পরিবহন চলাচল শুরু হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে হঠাৎ করে ৫ নভেম্বর থেকে বাস-ট্রাক পরিবহন মালিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়। ৭ নভেম্বর দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে পরিবহণ ভাড়া বৃদ্ধির পর পরিবহন এই চলাচল শুরু হয়েছে।

এদিকে আজ সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না। পরিবহন মালিক সমিতরি মহাসচিব এনায়েত উল্লাহ বাসসকে জানান, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠক শেষে মালিক সমিতি পরিবহন চালু করার সিদ্বান্ত নেয়া হয়।

প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা যেখানে আগে ছিলো ১ টাকা ৪২ পয়সা অর্থাৎ প্রতিকিলোমিটারে বাড়তি ৩৮ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৫ নভেম্বর সকাল থেকে হঠাৎ করে পরিবহন মালিক ও শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাড়া বৃদ্ধির পর পরিবহন চলাচল শুরু

আপডেট সময় ০৮:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১