ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডোয়াইন ব্রাভোর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ৪ নভেম্বর রাতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো।

৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে শেষ ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানছেন ব্রাভো।

২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের দলের সদস্য ছিলেন ব্রাভো।

বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট ও মাঠের বাইরে তারকা বনে যান ব্রাভো। ব্যাট-বলের বাইরে নিজের করা গান দিয়ে বিশ্বকে চমকে দেন তিনি। ব্রাভোর ‘চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ গান ছড়িয়ে পরে সারা বিশ্বে। এতে ‘ডিজে ব্র্যাভো’ নামে পরিচিতি পেয়ে যান তিনি।

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ৪০ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ২২০০ রান এবং ১৬৪টি ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২৯৬৮ রান করেন ব্রাভো।

টেস্টে ৮৬টি ও ওয়ানডেতে ১৯৯টি উইকেট রয়েছে ব্রাভোর। আর ৯০টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ১২৪৫ রান এবং বল হাতে ৭৮টি উইকেট নিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডোয়াইন ব্রাভোর

আপডেট সময় ০৬:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১