ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানের বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাব ৩ নভেম্বর বিকালে উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেমান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মডেল থানার ওসি মহব্বত কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ, একাডেমি কর্মকর্তা সজল ভদ্র, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান প্রমুখ।

জানা যায়, ২০১১ সালের ৭ জুলাই তিনি প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। দেওয়ানগঞ্জ উপজেলায় যোগদান করেন ২০১৪ সালের ২১ ডিসেম্বর। দীর্ঘ ৭ বছর তিনি ন্যায়, নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে কর্মস্থানে দায়িত্ব পালন করেন।

চাকুরি জীবনে তার সবচেয়ে বেশি সময় কাটল দেওয়ানগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে। প্রায় ৭ বছর একই উপজেলায় কর্মরত থাকায় এই এলাকার মাটি ও মানুষের সাথে তিনি মিশে ছিলেন। গত ২৫ অক্টোবর তিনি দিনাজপুরের খানসামা উপজেলায় যোগদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়ানগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১