ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

হাসপাতালে সার্জিও এগুয়েরো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বার্সেলোনার হয়ে ৩০ অক্টোবর খেলতে নেমে শ্বাসকষ্টে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সার্জিও এগুয়েরোকে। ম্যাচে আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কোম্যান পরবর্তী কাতালান জায়ান্টরা।

ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৪১ মিনিটে বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার মূল সমস্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ম্যাচেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা বিষয়টি নিশ্চিত করে জানায়,‘ এগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

বার্সার অন্তবর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান বলেন,‘ আমার প্রশ্নের জবাবে সে শুধু বলেছে মাথা ঘুরছে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।’

ম্যাচের ৪৯ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেমফিস ডিপে। কিন্তু ৫২ মিনিটে আলাভেসের হয়ে গোলটি পরিশোধ করেন লুইস রিওজা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

হাসপাতালে সার্জিও এগুয়েরো

আপডেট সময় ০৬:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১