ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপন

জামালপুরে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘একতা ক্লাব’ এর ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

৩০ অক্টোবর সকালে শহরের হিরু সড়ক এলাকায় একতা ক্লাব কার্যলয় প্রাঙ্গণে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তির উদযাপন শুরু করেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন তারা। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এসময় ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম রবিন, ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সোহেল রহমান রিপন, ক্লাবের সাবেক সভাপতি হাসান ইমাম খান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল উদ্দিন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনে ক্লাব সদস্য এসএম কামরুল হাসান বাদল, জাহিদ নূর এমিল, মো. হারেস, মো. আমিনুর রহমান হিমেল, মো. আবুল কাশেম, তানভীর মাহমুদ নয়ন, শাহরিয়ার হাবিবসহ অন্যান্য ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় ০৫:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১