ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও অনশন

জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধি : হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে হিন্দু, মুসলমান, দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচিতে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা সংসদ, কবিতা আবৃত্তি করেন মানষী গোস্বামী।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি আইনজীবী জাহিদ আনোয়ার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আলী আক্কাস, জামালপুর গান্ধী আশ্রমের পরিচালক উৎপল কান্তি ধর, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বিশিষ্ট সংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন মাহমুদ, সেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা কমিটির সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, দয়াময়ী মন্দিরের পুরহিত বিপুল কঞ্জিলালসহ প্রমুখ। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে যুগ যুগ ধরে অসাম্প্রদায়িকতার চর্চা হয়ে আসছে কিন্তু ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী সম্প্রদায়িক গোষ্ঠী এদেশে সবসময় এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু বাড়ি-ঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে- এগুলি একটি মহল পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে দাবি করেন বক্তারা। এই লঙ্কাকাণ্ডের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

দুপুর ১২টায় অনশনকারীদের জল পান করিয়ে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মীকান্ত পণ্ডিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও অনশন

আপডেট সময় ০৩:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১