ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

সমাবেশে ব্ক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর জামালপুর উদীচীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর অন্যতম সদস্য সন্তোষ কুমার রাজভর।

সমাবেশটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বক্তব্যের পাশাপাশি গণসংগীত ও প্রতিবাদী কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং সকল প্রকার উগ্রবাদ ও ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

আপডেট সময় ০৮:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১