ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

কভিড বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফাইজার/বায়োএনটেকের তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ লক্ষণগত সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর। ২১ অক্টোবর এ টিকা প্রস্তুতকারকদের প্রকাশিত ট্রায়াল উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

এক বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, ১৬ বছর এবং এর বেশি বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেল্টা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ ট্রায়াল চালানো হয়।

এ গবেষণা প্রতিবেদনে বুস্টার ট্রায়ালের‘প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্যদিয়ে ভ্যাকসিনের তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।

ফাইজারের সিইও আলবার্ট বৌর্লা বলেন, ‘এ ফলাফল বুস্টার সুবিধার আরও প্রমাণ এবং এক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে এ ভাইরাসের বিরুদ্ধে মানুষের ভাল সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।’

ওই বিবৃতিতে কোম্পানি দু’টি জানায়, এ প্রাথমিক ফলাফল ‘যতদ্রুত সম্ভব’ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে শেয়ার করা হবে।

ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণকরেছেন এমন মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে করোনাভাইরাসের বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

কভিড বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

আপডেট সময় ০৭:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১