ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

৩৭টি সেতুর শুভ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩৭টি সেতুর শুভ উদ্বোধন করেছেন।

২১ অক্টোবর সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভার্চুয়ালি ‘ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর আওতায় নবনির্মিত ৩৫টি সেতু এবং রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতুসহ মোট ৩৭টি সেতুর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানান, ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে মোট ৮২টি সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ৬১টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫টি সেতু আগেই উদ্বোধন করা হয়েছে। আজ ৩৫টি সেতুর শুভ উদ্বোধন করা হলো।

তিনি জানান, রংপুর সড়ক জোনের আওতায় প্যাকেজ-১ এর অধীনে প্রায় ৫৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৯টি সেতু এবং রাজশাহী সড়ক জোনের আওতায় প্যাকেজ-২ এর অধীনে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬টি সেতু রয়েছে। অবশিষ্ট ২২টি সেতুর কাজ চলমান। এছাড়াও রংপুর সড়ক জোনের আওতায় জিওবি অর্থায়নে নির্মিত দুইটি সেতু বুড়িতিস্তা ও শান্তিপুর-ললতই-ভাটা সেতুরও শুভ উদ্বোধন করা হলো।

সেতুমন্ত্রী জানান, সেতুগুলো দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন এবং সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্তি ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের নিরাপদ, উন্নত ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ স্থাপনসহ দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মোহাম্মদ কামরুল আহসানসহ সড়কও জনপথ অধিদপ্তর, পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

৩৭টি সেতুর শুভ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১