ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৬ রানে হেরেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। স্বাগতিক ওমানকে ২৬ রানে হারায় বাংলাদেশ। ঐ জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখে মাহমুদুল্লাহর দল। ওমানের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নেমেছে বাংলাদেশ।

সুপার টুয়েলভে খেলার দৌড়ে টিকে থাকতে হলে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে। আজ রাতে এই গ্রুপের অন্য ম্যাচে লড়বে ওমান ও স্কটল্যান্ড। আজকের এই দুই ম্যাচের পর নির্ধারন হবে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার টুয়েলভে খেলবে।

বর্তমানে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে স্কটল্যান্ড। ২ খেলায় ২ করে পয়েন্ট বাংলাদেশ ও ওমানের। ২ খেলায় ২টিতেই হারে পাপুয়া নিউ গিনি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ : আসাদ ভালা (অধিনায়ক), লেগা সায়াকা, চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিং ডোরিগা, চাদ সোপার, ড্যামিয়েন রাভু ও কাবুয়া মোরিয়া।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১