ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূজা মণ্ডপে সাম্প্রতিক হামলা এবং হিন্দু স্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ১৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তদন্ত শেষ করে এ ঘটনার পেছনে জড়িতদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই বৈঠকে যোগ দেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রি পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী যতশিগগির সম্ভব এ ঘটনার তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

কোন তুচ্ছ ঘটনায় কেউ যাতে তাৎক্ষণিক বিক্ষুব্ধ প্রতিক্রিয়া না দেখায়, এ জন্য জনসচেতনতা সৃষ্টি করতে ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিও তিনি আহ্বান জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কুমিল্লার ঘটনায় খুব শিগগির কিছু খুঁজে পাওয়া যাবে। তিনি বলেন, ধর্ম অবমাননার বা ধ্বংসাত্মক কার্যকলাপ করতে ইসলাম কোন মুসলমানকে ক্ষমতা দেয়নি। ইসলামের কাছে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বিক্ষুদ্ধরা প্রতিবাদ জানাতে পারে এবং ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাতে পারে।

তিনি বলেন, কোরানের যদি অবমাননা হয়েও থাকে, তথাপি কোরান অন্য ধর্মের লোকদের ওপর হামলা চালানোর কর্তৃত্ব কাউকে দেয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১