ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে প্রাণ প্রকৃতি পাঠাগার উদ্বোধন

প্রাণ প্রকৃতি পাঠাগারটি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘প্রাণ প্রকৃতি রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসনা আব্দুল্লাহ প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। ১৯ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ পাঠাগার উদ্বোধন করা হয়।

প্রাণ প্রকৃতি পাঠাগারটি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই সময়ে দাড়িয়ে প্রাণ প্রকৃতির পাঠাগারে বক্তব্য দিতে পেয়ে আমি ধন্য। প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি। আর হাসমত আলী প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। তার এই সংগ্রামের সাথে শরিক হতে পেয়ে আমি আনন্দিত। প্রাণ প্রকৃতি পাঠাগারের মধ্যদিয়ে নতুন প্রজন্ম প্রকৃতিকে জানতে পারবে বুঝতে পারবে। আর সেই আলোকে জীবন গড়তে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে উঠতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে। পাঠাগার হল অতীত ও বর্তমান আত্মার সেতু বন্ধন। সকল জীবের প্রতি সবাই দয়াবান হই এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।

বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী বলেন, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য অতি ক্ষুদ্র একটা প্রয়াস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের প্রকৃতি আজ হুমকির সম্মুখীন। মনুষ্য ও প্রাকৃতিক সৃষ্ট কারণে আমাদের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বিষয়কে সামনে রেখেই আমার এ পাঠাগার করা। এখানে আমাদের প্রাণ, প্রাণিজগৎ, পরিবেশ, আমাদের প্রকৃতি কিভাবে সুস্থ্য সুন্দর রাখা যায় – সে লক্ষ্যে এখানে অন্যান্য বইয়ের পাশাপাশি এ জাতীয় বইয়ের প্রাধান্য থাকবে।

পোগলদিঘা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- আলহাজ ফরহাম আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আফরোজা বুলবুল, অধ্যাপক আল-মামুন, পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহছিনা খাতুন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

সরিষাবাড়ীতে প্রাণ প্রকৃতি পাঠাগার উদ্বোধন

আপডেট সময় ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১