ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা, লুটপাটসহ বিভিন্ন সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ১৯ অক্টোবর বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের থানা মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল- বাংলার মুসলিম, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি। বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। ধর্ম যার উৎসব সবার।

উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা পূর্বে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. লিটু, ছাত্রলীগের আহ্বায়ক মাফুজুর রহমান মাফুজ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা

আপডেট সময় ১১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১