ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বশান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক : ধর্ম প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বশান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক। তিনি বঞ্চিত, নিপীড়িত ও লাঞ্ছিত মানবতার আশ্রয়স্থলে পরিণত হয়েছিলেন।আজকের আশান্ত পৃথিবীতে শান্তি খুঁজে পেতে রাসুলুল্লাহ (সা.) এর দেখানো আদর্শ অনুসরণ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা তাঁকে সারা বিশ জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.) এর প্রকৃত শিক্ষা ও আদর্শ প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

প্রতিমন্ত্রী ১৯ অক্টোবর সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭২ সালে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের শুভ উদ্বোধন করে বিশ্বনবী (সা.) এর আদর্শ প্রচার ও দ্বীনী খেদমতের এক নবদিগন্তের দ্বার উন্মোচন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে জাতীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের দায়িত্বরত মুহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার। আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শায়খ আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডের গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী । স্বাগত বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও সাধারণ কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে অনুষ্ঠান শেষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিন চত্বরে আয়োজিত পক্ষকালব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরি উদযাপন, ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইসলামি বইমেলার আয়োজন, ক্বিরাআত মাহফিল, হামদ-না’ত ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল ইত্যাদি।

এতে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বশান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১