ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর বিকালে পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে পূজা রানী (১২) বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় বাতাসে ও বৃষ্টিতে পাশের বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পূজার ওপরে পড়ে। এতে সে তারে জড়িয়ে পড়ে। পাশের লোকজনের ডাক-চিৎকারে দাদী সুমতি রানী (৭০) ঘটনাস্থলে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহিলা কাউন্সিলর শিউলি বেগম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যুর ঘটনা শুনে ওই পরিবারের খোঁজ খবর নিয়েছেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু

আপডেট সময় ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১