ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে টাইগাররা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

১২ অক্টোবর রাতে আবু ধাবির টলারেন্স ওভাল মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪১ রান পায় টাইগাররা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ ২৫ বলে ৩১ রান যোগ করেন। লিটন ১৪ বলে ১৬ রান করে আউট হন। ১৯ বলে ১১ রান করেন নাইম।

মিডল-অর্ডারে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। মুশফিক ১৩ বলে ১৩, আফিফ ১১ বলে ১১, নুরুল ১৪ বলে ১৫ ও শামীম ৮ বলে ৫ রান করেন।

এক প্রান্ত ধরে রেখে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন তিন নম্বরে নামা সৌম্য সরকার। ২৬ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা হাকিয়ে ১৫তম ওভারের শেষ বলে আউট হন সৌম্য।

ইনিংসের শেষ দিকে মাহেদি হাসান ১২ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ১৬ রান করেন। ৪ রানে অপরাজিত থাকেন তাসকিন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। শ্রীলংকার দুসমন্থ চামিরা ২৭ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১০ দশমিক ৫ ওভারে ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে শ্রীলংকা। এতে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে ৮ দশমিক ১ ওভারে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে শ্রীলংকাকে দারুন এক জয় এনে দেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।

আভিস্কা ৪২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। ২৫ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত ২৯ রান করেন করুনারতেœ। বাংলাদেশের সৌম্য ১২ রানে ২ উইকেট নেন। এছাড়া তাসকিন-মাহেদি-শরিফুল ১টি করে উইকেট শিকার করেন।

১৪ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে টাইগাররা

আপডেট সময় ০২:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১